ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ক্লিনিকে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ২ কর্মী

ফটোকার্ড ডাউনলোড

গাজা সিটিতে চিকিৎসা দাতব্য সংস্থা মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি ক্লিনিকে ইসরায়েলি ড্রোন হামলায় দুই কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে আল-শিফা হাসপাতালের পাশে অবস্থিত ক্লিনিকটির প্রবেশপথে এ হামলা চালানো হয়।

তবে নিহত দুজন হামাসের সদস্য ছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।এমএসএফ জানিয়েছে, নিহত দুজন তাদের ক্লিনিকের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। সংস্থাটির দাবি, হামলায় সরাসরি তাদের ক্লিনিক প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ক্লিনিকটির অবস্থান ও পরিচয় ইসরায়েলি সামরিক বাহিনীর জানা ছিল। স্থাপনাটিতে এমএসএফের লোগোও স্পষ্টভাবে চিহ্নিত ছিল। এক বিবৃতিতে সংস্থাটি হামলার ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে। এ নিয়ে গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে বলেও জানিয়েছে এমএসএফ।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহত দুজন হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন। তারা এমএসএফ পরিচালিত ক্লিনিকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। আইডিএফের ভাষ্য, ওই দুজন ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে তারা। একই সঙ্গে আইডিএফ জানিয়েছে, হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং চিকিৎসা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা অন্যদের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন, তাদের সুরক্ষা দিতে হবে, আক্রমণ নয়।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, হামলার সময় ওই দুই কর্মী ক্লিনিকের প্রবেশপথে বসে ছিলেন। একটি ইসরায়েলি ড্রোন নিচে নেমে এসে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলার পর ঘটনাস্থলের ভিডিওতে একটি প্লাস্টিকের চেয়ারের পাশে ছোট গর্ত, রক্তের দাগ ও সামান্য ক্ষয়ক্ষতি দেখা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) নিহত দুজনের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নেন। নিহত আবু হাসিরার বন্ধু মোহাম্মদ ইমাদ বিবিসিকে বলেন, হামলার কয়েক ঘণ্টা আগেও তিনি আবু হাসিরাকে দেখেছেন। তিনি ছিলেন শান্ত ও দয়ালু মানুষ। স্ত্রী, দুই সন্তান ও মায়ের দেখাশোনাই ছিল তার প্রধান চিন্তা। তার দাবি, আবু হাসিরার কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল না।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলেও গাজায় সহিংসতা থামেনি। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর গত ১৩ মাসে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

এদিকে গাজার মানবিক পরিস্থিতিও সংকটজনক। চলতি মাসের শুরুতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বাস্তুচ্যুত মানুষের হাজার হাজার আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতের প্রস্তুতির জন্য তাঁবু, হিটার, পানির পাম্প, টিকা ও ওষুধসহ আরো ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৭৪ হাজার ৭৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা, পুরস্কার প্রায় ৫ লাখ ডলার!

গাজায় ক্লিনিকে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ২ কর্মী

আপডেট সময় : ১১:০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬