তদন্তে আরো জানা গেছে, ঘটনার পরপরই ভারত ছেড়েছেন জাহ্নবী। পুলিশের ধারণা, সানির তথ্য দেওয়ার বিনিময়ে প্রতিদ্বন্দ্বী গ্যাং তাকে নিরাপদে দেশ ছাড়তে সহায়তা করার চুক্তি করেছিল। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামলার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালেই ব্যাংককগামী একটি ফ্লাইটে তিনি ভারত ত্যাগ করেন বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ তার বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারির প্রক্রিয়া শুরু করলেও ততক্ষণে তিনি সীমানা পেরিয়ে যান। তিনি ব্যাংকক থেকে অন্য কোনো দেশে চলে গেছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ ছাড়া হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।পুলিশের তদন্তে জাহ্নবীর পারিবারিক অপরাধ জগতের পটভূমিও উঠে এসেছে। তিনি উত্তর প্রদেশের কুখ্যাত ‘লেডি ডন’ বাবলি দেবীর মেয়ে। হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ভাড়াটে খুনের মতো অসংখ্য মামলার আসামি বাবলি দেবী একসময় নিজেই একটি গ্যাং গড়ে তুলেছিলেন এবং গ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একাধিকবার কারাবরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে গ্রেপ্তার হওয়া বাবলির সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল প্রশাসন।
উত্তর প্রদেশে সক্রিয় একটি গ্যাংয়ের হাতে জাহ্নবীর বাবা ও চাচা খুন হন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের মার্চ মাসে বাগপতে একটি বিয়ের অনুষ্ঠানে গ্রাম প্রধান নির্বাচন সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতার জেরে জাহ্নবীর বাবা বিবেক ওরফে ভিকি মালিককে গুলি করে হত্যা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার পানিপথে বসবাসকারী জাহ্নবী বিবাহিত ছিলেন, তবে পরবর্তীতে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। অতীতের পারিবারিক হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান গ্যাং দ্বন্দ্ব ও এই হানিট্র্যাপের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।