ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছরের বিস্ময় বালক মাত্র ৯ রান দিয়ে নিলেন ৯ উইকেট!

স্টাফ রিপোর্টার,
476
৯ রানে ৯ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন ৯ বছরের বালক মুশির খান। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টে এই কাণ্ড ঘটান তিনি। মুশির খান ২০১৫ সালে আইপিএলে অভিষেক হওয়া সরফরাজ খানের আপন ভাই।

মুশিরের বাঁ-হাতি স্পিনে কাবু বিরারের ব্যাটসম্যানরা। আজাদ ময়দানে দাদর ইউনিয়নের হয়ে দু’দিনের ম্যাচে বিরারের বিরুদ্ধে একটি হ্যাটট্রিকসহ ১২ উইকেট নেয় মুশির। এর মধ্যে এক ইনিংসে ১৪ ওভার হাত ঘুরিয়ে নয়টি মেডেনসহ ৯ রান দিয়ে ৯টি উইকেট নেন মুশি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও ৪৮ রানের ইনিংস খেলেন মুম্বাইয়ের এই বিস্ময় বালক।

দুই বছর আগে যুবরাজ সিংয়ের উইকেট নিয়ে নজর কেড়েছিলেন সাত বছরের মুশি। একটি ফ্রেন্ডলি ম্যাচে যুবরাজকে আউট করেন সরফরাজের ভাই। আইপিএল এইটে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে হাতেখড়ি হয় ১৭ বছরের সরফরাজের।

জনপ্রিয় সংবাদ

বাজেট অন্তর্ভুক্তিমূলক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে

৯ বছরের বিস্ময় বালক মাত্র ৯ রান দিয়ে নিলেন ৯ উইকেট!

আপডেট সময় : ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫