ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ভেতরে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা শনাক্ত

ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্ত করা হয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই মুখপাত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলের ১৪টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের পুলিশ।

নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের বেশি।

ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষকে তাঁদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর।

এদিকে প্রথমবারের মতো সফলভাবে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বুধবার সকালে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

ভূপাতিত ড্রোনটি হার্মিস ৯০০ সিরিজের বলে দাবি করা হচ্ছে, যা ইসরাইলের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর একটি। ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবি, এই ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং নজরদারির জন্য ব্যবহৃত বিধ্বস্ত ড্রোনটির ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

এই ড্রোনগুলো ইসরাইলের নিজস্ব যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সংস্থা এলবিট সিস্টেমস হার্মিস তৈরি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির ছবি প্রকাশিত হয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে যে ড্রোনটি পতিত হয়েছে ইসফাহানের জনবিরল অঞ্চলে।

জনপ্রিয় সংবাদ

ইরানের ভেতরে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা শনাক্ত

আপডেট সময় : ১১:২০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫