ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৫ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা আদায়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাজধানীর চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় রেকি কার্যক্রম চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

পাশাপাশি সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহারে সতর্ক করা হয়।

খুলনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

রোববার (৩ আগস্ট) তথ্য অধিদপ্তর পাঠানো এক বিবরণীতে এসব তথ্য জানা গেছে।

এছাড়া, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় দুটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানে একটি অবৈধ সিসা ব্যাটারির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। ঢাকা মহানগরের পশ্চিম আগারগাঁও ও রমনায় নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ু দূষণের বিরুদ্ধে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

সাড়ে ৫ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা আদায়

আপডেট সময় : ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫