ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 122

ফটোকার্ড ডাউনলোড

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪১ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩০১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এর বাইরে ঢাকা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৫৬ হাজার ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

আপডেট সময় : ০৪:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫