ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হালিশহরে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ পরিবারের ৭ দগ্ধ

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের মোট ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামক একটি ছয় তলা ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণ ঘটে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে, কক্ষের ভেতর আগে থেকেই গ্যাস জমে ছিল, যা কোনোভাবে আগুনের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের সাথে সাথেই ওই ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৭ জনকেই চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

হালিশহরে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ পরিবারের ৭ দগ্ধ

আপডেট সময় : ১০:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬