ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে পুনরায় তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিশনের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াটি পুনরায় খতিয়ে দেখা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অংশ। কমিশনের মাধ্যমে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী দোষীদের বিচারের আওতায় আনা হবে।

প্রশাসনিক শৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাহিনীতে ‘চেইন অব কমান্ড’ বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। বিগত সময়ে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে পদায়ন না হওয়ায় প্রশাসনিক কাজে স্থবিরতা এসেছে। সার্ভিস রেকর্ড যাচাই না করে লটারির মাধ্যমে নিয়োগের এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং সরকার এটি সংশোধনে কাজ করবে।

৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া বিভিন্ন মামলায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সুবিধাবাদী মহলের প্ররোচনায় অনেক নিরীহ মানুষকে রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ অহেতুক হয়রানির শিকার না হয়।

পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি, রাজনৈতিক কারণে বিধিবহির্ভূতভাবে কোনো পুলিশ সুপার (এসপি) যেন কাউকে বিশেষ প্রোটোকল না দেয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬