ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ইশরাক হোসেন

জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রাজনৈতিক পরিচয় দেখা হবে না

বিগত সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ের কারণে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক নেতাকর্মীর পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে বর্তমান সরকার কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইশরাক হোসেন জানান, বিগত সময়ে বিএনপি দলীয় পরিচয় থাকায় অনেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে দেওয়া হয়নি। তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। আন্দোলনে যারা আহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন, তাদের সবার অবদানকে মূল্যায়ন করা হবে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, শহীদ পরিবারগুলোকে যথাযথ সম্মান প্রদানের পাশাপাশি তাদের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের বিষয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারের সদস্যদের শিক্ষা ও ভাতার বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা উনার কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেছি।”

জুলাই ফাউন্ডেশনের অতীতের কার্যক্রম এবং সরকারি তহবিলের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকার থেকে এই ফাউন্ডেশনে একটি বড় অংকের তহবিল দেওয়া হয়েছিল। সেই অর্থের সঠিক ব্যবহার হয়েছে কি না, প্রধানমন্ত্রী তা জানতে চেয়েছেন। এই তহবিলের স্বচ্ছতা নিশ্চিতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ইশরাক হোসেন

আপডেট সময় : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬