ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলা

দখলদার ইসরায়েলের সেনাদের একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনাদের ওপর সিরিজ হামলা চালানো হয়েছে।

গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির শুরু হয়। এতে লেবানন যুক্ত থাকার কথা থাকলেও; দখলদার ইসরায়েল হামলা বন্ধ করেনি। যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয়, শুধুমাত্র সেদিনই লেবাননে দুই শতাধিক মানুষকে হত্যা করে ইসরায়েলি বিমানবাহিনী। এরপর হিজবুল্লাহও পাল্টা হামলা শুরু করে।

আজ বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা বিয়াদা শহরে ইসরায়েলি সেনাদের নতুন স্থাপিত একটি আর্টিলারি পজিশন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে রকেট।

এর পাশাপাশি কাফার জালাদিতে ইসরায়েলি আউটপোস্টে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে হিজবুল্লাহ। এর সঙ্গে রকেট দিয়ে টার্গেট করা হয়েছে মিসাভ এম বসতি।

জনপ্রিয় সংবাদ

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল: এইচএসসি পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর

ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলা

আপডেট সময় : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬