ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগ কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচে আফিফ হোসেনের পরিবর্তে মাঠে নামার সুযোগ পান এই বাঁহাতি ব্যাটার। কিন্তু ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারলেন না সৌম্য। মাত্র ১১ বল খেলেই সাজঘরের পথ ধরেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। এখন ব্যাট করছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার হাঁকান বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। একই ওভারে আরও একটি চার মারেন তিনি। কিন্তু ৬ বলের বেশি খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। প্রথম ওভারের ষষ্ঠ বলেই সাজঘরের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে করেন ৮ রান।

এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। নিজের খেলা প্রথম বলেই দুই রান নেন সৌম্য। এরপর দেখে-শুনে খেলার ইঙ্গিত দিচ্ছিলো সৌম্যর ব্যাট। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই হাঁকান এক দুর্দান্ত ছক্কা। একই ওভারের শেষ বলে ফক্সক্রফটের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৌম্য। তার ব্যাট থেকে আসে ১১ বলে ৮ রান।

আগের ইনিংসে ৪ ওভার বলও করেছিলেন সৌম্য সরকার। একটু খরুচে বোলিং করলেও গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে একটি উইকেট নিতে সৌম্য খরচ করেছেন ২৭ রান।

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

সুযোগ কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার

আপডেট সময় : ০৫:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬