ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিদ্যুৎ সরবরাহ জটিলতায় বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জের এনায়েতপুরে কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই দিন দুপুর ১টা থেকে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে ২২ এপ্রিল দুপুর ১টা থেকে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।

তবে এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে না। আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ভর্তি কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬