ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া সাফারি পার্কে বাড়তি সতর্কতা

ফটোকার্ড ডাউনলোড

গত এক সপ্তাহের তীব্র গরমে কক্সবাজারের চকরিয়া সাফারি পার্কের পশু-পাখির প্রাণও ওষ্ঠাগত। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে কক্সবাজারে তাপমাত্রা ছিল ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত ছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

পার্ক সূত্রে জানা গেছে, অসহনীয় গরমে পশু-পাখিরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য বাড়তি সর্তকতা অবলম্বন করা হচ্ছে। পশুদের ভিটামিন-সি এবং খাবার স্যালাইন দেওয়া হচ্ছে। সিংহ-বাঘ ও হরিণের বেষ্টনীতে বসানো চৌবাচ্চাগুলোর পানি পরিষ্কার করে প্রতিদিন টাটকা পানি সরবরাহ করা হচ্ছে। তা ছাড়া ভিটামিন-সি ও খাবার স্যালাইন পানিতে মিশিয়ে বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। কিছুক্ষণ পরপর তাদের স্যালাইনের পানি খাওয়ানো হচ্ছে। চকরিয়া সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মঞ্জরুল আলমের কাছ থেকে জানা গেছে, বাঘ, ভালুক আর হরিণ অতি তাপমাত্রা সহ্য করতে পারে না। অন্য প্রাণীগুলোর তাপ সহ্য করার ক্ষমতা মোটামুটি ভালো। সেজন্য বাঘ, ভালুক আর হরিণের ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে। জেব্রা, ওয়াইল্ডবিস্ট, কুমির, হাতি, গণ্ডারসহ অন্য প্রাণীরা পার্কের লেকের পানি পান করছে। গরম অনুভূত হলেই তারা লেকে নেমে পড়ছে। বেষ্টনীর কেয়ারটেকারদের সার্বক্ষণিক মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

চকরিয়া সাফারি পার্কে বাড়তি সতর্কতা

আপডেট সময় : ১১:০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬