ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর আঘাতের শঙ্কা, অতি ভারী বৃষ্টির সতর্কতা

৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আঘাত হানার আশঙ্কার পাশাপাশি উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ (রোববার) দুপুর থেকে পরবর্তী দুই দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে আগামী ৯৬ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা সাময়িক জলাবদ্ধতার কারণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

একই সঙ্গে পৃথক আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। এতে এসব এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিকেল ২টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬