ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, কালবৈশাখী ঝড়ের শঙ্কা

উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় বায়ুচাপের পার্থক্যের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে বৈরী আবহাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ হারুন অর রশিদ জানান, বর্তমান পরিস্থিতিতে আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত এবং স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে। এ কারণেই বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় নদীপথে চলাচলকারী সকল প্রকার নৌযানকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট লঞ্চ ও ট্রলারগুলোকে সাবধানতার সাথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে বিচরণ না করার জন্য জেলেদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

আকস্মিক বজ্রপাত ও বৃষ্টির সময় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া পরিস্থিতির কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপডেট সময় : ০১:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬