ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই টেস্টে ১২ উইকেট নিয়েও মুরাদের বাদ পড়ার কারণ বললেন হাবিবুল

গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল হাসান মুরাদের। দুই ম্যাচেই খেলেছিলেন বাঁহাতি অফস্পিনার। বাংলাদেশের সম্ভাবনাময়ী এই বোলার দুই ম্যাচেই দুটি ইনিংসে চারটি করে উইকেট নেন। ১২ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন মুরাদ। প্রায় ৬ মাস পর আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। অথচ সবশেষ সিরিজের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি জায়গা পেলেন না! পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে মুরাদকে না রাখার কারণ জানালেন হাবিবুল বাশার সুমন।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে রয়েছে চমক। মুরাদ ছাড়াও সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, জাকের আলী অনিক। দলে নতুন মুখ অমিত হাসান ও তানজিদ হাসান তামিম। ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে পুরো দল নিয়েই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। মুরাদের বাদ পড়ার পেছনে কৌশলগত কারণের কথা বললেন তিনি, ‘(মুরাদের বাদ পড়া) পুরোপুরি ট্যাকটিক্যাল কারণ। পারফরম্যান্স কোনো ইস্যু ছিল না, কারণ হাসান মুরাদ খুবই ভালো বল করেছে গত সিরিজে। কিন্তু পাকিস্তান দল দেখে, যেখানে আমরা দেখেছি, বাঁহাতি ব্যাটারদের আধিক্য টপ অর্ডারে। এজন্য আমরা ভেবেছি হাসান মুরাদের চেয়ে নাঈম হাসান… সেও (নাঈম) কিন্তু যখন বাদ পড়েছিল, তখন ফর্মের কারণে বাদ পড়েনি, ট্যাকটিক্যাল সিদ্ধান্তে তখন দলে আসেনি। এবারও একদমই ট্যাকটিক্যাল সিদ্ধান্ত।’

বাংলাদেশের স্কোয়াডের পেস আক্রমণেও পরিবর্তন এসেছে। খালেদকে বাদ দিয়ে দেড় বছর পর ফেরানো হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। চোট কাটিয়ে গত বছর ফেরার পর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলে মাত্র এক উইকেট পেয়েও টিকে গেছেন ইবাদত।

খালেদের বাদ পড়া ও ইবাদতকে রাখা নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। হাবিবুল বললেন, ‘আমাদের এখানে আসলে আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর ইবাদতকে নিয়ে। তাসকিন অটোমেটিক চয়েজের মতো। তাসকিন, (নাহিদ) রানা, আমরা শরিফুলকে দেখতে চাই, কারণ টেস্ট ম্যাচে সেও দলের জন্য ভালো সম্পদ, ভালো বোলিং করছে। ইবাদত আর খালেদের মধ্যে আমাদের একটু কথা ছিল। শেষ পর্যন্ত মনে হয়েছে, খালেদ অনেক লাইন-লেন্থ ধরে রাখতে পারে, ইবাদত উইকেটশিকারি বেশি। আমরা ওইদিকে (ইবাদতের দিকে) গিয়েছি। খালেদ খারাপ বোলিং করেনি, বেশ ভালো বল করেছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, ইবাদত টেস্টে বেশি আগ্রাসী বোলার।’

তাসকিনকে এখন থেকে তিন সংস্করণে খেলানোর ভাবনা নির্বাচকদের। তাকে আবারও টেস্টে ফেরানো প্রসঙ্গে হাবিবুলের কথা, ‘তাসকিন ফিট। টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট, সেটা আমাদের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে অনেকদিন ধরে খেলছে না বটে, তবে আমার মনে হয়, এই মুহূর্তে সে নিজের সেরা অবস্থায় আছে। টেস্ট ম্যাচ যখন খেলেছে, খারাপ খেলেনি। তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি, ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাব। ওর ওয়ার্কলোড ম্যানেজ করে টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট খেলাব। এভাবে ম্যানেজ করলে আমরা খেলাতে পারব। তাসকিনের একটা ব্যাপার আছে, সে খেলার জন্য খুব আগ্রহী। (নিউজিল্যান্ডের বিপক্ষে) এই টি-টোয়েন্টি সিরিজটাও খেলতে চেয়েছিল, কিন্তু যেহেতু ও আমাদের টেস্টের পরিকল্পনায় আছে, তাই টি-টোয়েন্টি সিরিজে রাখিনি। সে ভালো, সে ঠিক আছে।’

যারা বাদ পড়েছেন, তাদেরকে কারণ জানিয়েছেন হাবিবুল। তাদের সঙ্গে ঢাকায় ফিরে সামনাসামনি আলাপ করবেন বলে জানিয়েছেন তিনি, ‘আমি চট্টগ্রামে আছি, কাজেই সামনাসামনি কথা বলতে পারিনি। মাঝখানে দুই দিনের জন্য গিয়েছিলাম (ঢাকায়), ওরা ঢাকার বাইরে ছিল। জাকের আলীর সঙ্গে কথা বলেছি। ফিরে যাওয়ার পর আবার সামনাসামনি বসব। তবে জানানো হয়েছে কেন সে বাদ পড়েছে। হাসান মুরাদের সঙ্গে কথা হয়েছে, অধিনায়কও কথা বলেছে। আমি গিয়ে সামনাসামনি কথা বলব। খালেদের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমি ওদেরকে ব্যাখ্যা করেছি, তবে সামনাসামনিও বসব, যখন (ঢাকায়) ফিরে যাব।’

আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬