ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পুলিশের ঝটিকা অভিযান, নগদ টাকাসহ গ্রেফতার ৯

ঢাকার ধামরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। পৃথক এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়। গত ৫ মে সন্ধ্যায় উপজেলার দক্ষিণ কেলিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার এসআই (নিঃ) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল দক্ষিণ কেলিয়া এলাকায় অভিযান চালায়। ৫ মে সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে ৯ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আবু তালেব (৬০), মমিনুল (৩৬), মাসুদ (৫৫), মোড়ল (৫০), আব্দুল হামিদ (৬১), তাজিনুর ইসলাম (৪৭), নাজমুল (৩৫), বাবুল হোসেন (৫৬) ও আবুল হোসেন (৪০)।

অভিযান চলাকালীন পুলিশ জুয়া খেলার আসর থেকে এক বান্ডিল (৫২টি) তাস, নগদ ১৮ হাজার ৭০ টাকা এবং একটি গামছা জব্দ করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদারভাবে জুয়া খেলে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক তথ্য যাচাই করে ডিবি পুলিশ জানিয়েছে, এই চক্রের সদস্যদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেরও অপরাধের রেকর্ড রয়েছে। গ্রেফতারকৃতদের একজনের বিরুদ্ধে দুটি এবং অপর একজনের বিরুদ্ধে চারটি মাদক মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

কেবল জাতীয় দলে খেললেই বছরে আয় হবে ৪৯ কোটি টাকা

ধামরাইয়ে পুলিশের ঝটিকা অভিযান, নগদ টাকাসহ গ্রেফতার ৯

আপডেট সময় : ১২:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬