ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১১, ৪২ বোতল বিদেশী মদ ও একটি গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বোতল বিদেশী মদ ও একটি মিশুক গাড়ী সহ আসামী আরাফাত হোসেন বাবু (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌরাস্তা বাজার এলাকায় টহল ডিউটি করাকালে ইং-০৭/০৫/২৬ তারিখ সকাল ০৯.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী বাজারস্থ কলেজ রোড এলাকায় মিশুক গাড়ী যোগে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয় করার জন্য অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতঃ উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ইং-০৭/০৫/২৬ তারিখ বিকাল ০৯.২০ ঘটিকার সময় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী বাজারস্থ কলেজ রোড সংলগ্ন মিতালী বেকারীর সামনে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করেন। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে উল্লেখিত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে স্বীকার করে যে, তার হেফাজতে মিশুক গাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ আছে। অতঃপর তথায় উপস্থিত সাক্ষী সহ অন্যান্য র‍্যাব সদস্যদের উপস্থিতিতে আসামীর দেখানো মতে তার নিজ হেফাজতে থাকা মিশুক গাড়ীর ভিতরে সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত বিদেশী মদের বোতল, যার মধ্যে ১। ১৮ (আঠারো) বোতল WHISKY যার প্রতিটি কাচের বোতলের গায়ে ইংরেজিতে ROYAL STAG WHISKY, MADE IN INDIA লেখা যার ওজন ১৩.৫, লিটার, ২। ১২ (বারো) বোতল WHISKY যার প্রতিটি কাচের বোতলের গায়ে ইংরেজিতে BLENDERS PRIDE WHISKY, MADE IN INDIA লেখা যার ওজন ৯ লিটার, যার মূল্য ৯০০০ টাকা, ৩। ১২ (বারো) বোতল WHISKY যার প্রতিটি কাচের বোতলের গায়ে ইংরেজিতে SINGLE OAK WHISKY, PRODUCE OF INDIA লেখা যার ওজন ৯ লিটার, মূল্য ৯০০০ টাকা, ০৪। চাবিসহ তিনচাকা বিশিষ্ট ব্যাটারী চালিত একটি নীল রংয়ের মিশুক গাড়ী। বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ মোট ৪২ বোতল, যার সর্বমোট ওজন ৩১.৫ লিটার, মূল্য ৩১,৫০০/-টাকা পেয়ে তালিকায় বর্ণিত আলামত সমূহ জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলার রুজুর জন্য উদ্ধারকৃত আলামত সহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হস্তান্তর করা হয়েছে।

আপডেট সময় : ০৪:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬