ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ ইতিমধ্যে কার্যকর করা শুরু হয়েছে বলে জানান তিনি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই পরিকল্পনার কথা জানান। বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অতীত সংকটের কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদ অধিবেশন শুরু হলে সেখানে বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের আগামী ১০ বছরের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশৃঙ্খলা তৈরি হলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, চাকরি ও ব্যবসা-বাণিজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি জানান, দেশের স্বার্থবিরোধী যেকোনো চক্রান্ত জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে।

আইনের শাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সরকারপ্রধান। এছাড়া ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের দেওয়া আস্থার প্রতি সম্মান জানিয়ে তিনি যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা হবে : তারেক রহমান

আপডেট সময় : ০৪:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬