ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় মহা সমারোহে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জুশনে জুলুস মাহফিল ২৬ আগস্ট

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 12

পাবনায় মহা সমারোহে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জুশনে জুলুস মাহফিল ২৬ আগস্ট

আহলে সুন্নাত ওয়াল জামাত, পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনায় মহা সমারোহে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল ও জুশনে জুলুস অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬শে আগাস্ট ২০২৬ রোজ বুধবার।

পাবনার দ্বীপচর রোডের বলরামপুর খাজানগর সিদ্দিকীয়া খানকাহ শরীফ, রেছালত মঞ্জিলে মাহফিলটি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে জশনে জুলুশ ও বাদ জোহর হতে দুপুর ৩টা পর্যন্ত আলোচনা সভা মাহফিল চলবে।

প্রধান মেহমান ও অতিথিরা

আহলে সুন্নাত ওয়াল জামা‘আত কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সচিবের তথ্য অনুযায়ী, মাহফিলে প্রধান মেহমান হিসেবে থাকবেন ভারতের ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দেদে জামান পীরজাদা মাওঃ আবু নাসার মোঃ সাআদান সিদ্দিকী আল-কোরাইশী (মু.জি.আ)।

  • প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম।
  • বিশেষ অতিথি হিসেবে থাকবেন পাবনা আলীয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আনছারুল্লাহ।
  • এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ধুলাউড়ি কাছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মোঃ রুহুল আমিন।
    সম্মানিত অতিথি হিসেবে আরো থাকবেন আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম খান আল-মুজাদ্দেদী।
  • মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোঃ মামুনুর রশিদ খান।

ওলামায়ে কেরামের বয়ান

আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে দেশের বিশিষ্ট ও প্রখ্যাত ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাংগঠনিক সচিব হযরত মাওলানা মোঃ ওমর ফারুক মোজাহেদী।

  • দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা সায়াদ উদ্দীন শাহীন।
    তৃতীয় বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা এমএ বারী সিদ্দিকী।
  • চতুর্থ বক্তা হিসেবে থাকবেন হাফেজ মাওলানা মোজাম্মেল হক।
    পঞ্চম বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা ক্বারী ইব্রাহীম খলিলুল্লাহ।
  • মাহফিল সঞ্চালনা করবেন মুফতি হযরত মাওলানা রিয়াজ উদ্দীন ছালেহী।

ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান

মাহফিলের সার্বিক খেদমতে থাকবেন ফুরফুরা দরবার শরীফের (ভারত) খলিফা পীরে ত্বরিকত হযরত নূর মুহাম্মদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী (মু.জি.আ)।

আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সকলে দলে দলে যোগ দিয়ে দোজাহানের কামিয়াবি হাসিলের জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

লাইফ বীমার সিইওদের সনদ ও নিয়োগের তথ্য চেয়েছে আইডিআরএ

পাবনায় মহা সমারোহে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জুশনে জুলুস মাহফিল ২৬ আগস্ট

আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬