ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা দিল সংযুক্ত আরব আমিরাত

ইরানি বাহিনী সংযুক্ত আরব আমিরাতের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে-এমন অভিযোগ তুলে তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করেছে আবুধাবি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (১৯ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক আদান-প্রদান বন্ধ থাকবে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি তাদের জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়েছে বলে জানানো হয়।

তবে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ঘটনাটিকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বা সাজানো ঘটনা বলেও অভিহিত করেন তিনি।

ইসমাইল বাঘেই বলেন, তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের দিকে নজর দেওয়া উচিত। তাঁর মতে, এ ধরনের অভিযোগ সুবিবেচনার নীতিরও পরিপন্থী।

মার্কিন-ইরান শান্তি আলোচনার মেয়াদ শেষ হওয়ার পরই ক্ষেপণাস্ত্র হামলার এই অভিযোগ সামনে এলো। এর আগে মার্কিন নৌবাহিনীর অবরোধ ও অর্থনৈতিক চাপের মধ্যে থাকা ইরানের জন্য সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা হয়ে উঠতে পারে বলে মনে করছেন সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট।

ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার দুবাই। ফলে আমিরাতের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধ হয়ে গেলে তেহরানের আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রমে এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা দিল সংযুক্ত আরব আমিরাত

আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬