ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বড় অঙ্কের শেয়ার লেনদেন সম্পন্ন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ২৭টি কোম্পানির মোট ৪১ কোটি ৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
বাজার সূত্রে জানা গেছে, ডিএসই ব্লক মার্কেট লেনদেন পরিচালনা করতে মোট ৮৪টি ট্রেড বা হাতবদল হয়। এর মাধ্যমে কোম্পানিগুলোর সর্বমোট ৮৫ লাখ ২০ হাজার ৬৬০টি শেয়ার কেনাবেচা হয়েছে।
লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে শার্প ইন্ডাস্ট্রিজ। দিনশেষে কোম্পানিটির ১৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এপেক্স স্পিনিং। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকা। এছাড়া ৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন।




















