ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী আজ, শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

অর্থ বাণিজ্য সংবাদ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হচ্ছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।

এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠানে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে মহানবী (সা.) এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হবে। তাঁর ওপর সালাম ও দরুদ পাঠের পাশাপাশি দেশ, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, লাশ উদ্ধার

ঈদে মিলাদুন্নবী আজ, শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আপডেট সময় : ০২:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬