ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 7

প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

২০০৩ সালে বলিউডে অভিষেকের পর থেকে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ার ইমরান হাশমির। এ সময়ে প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত বেশ কিছু সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে। নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে দর্শকদের কাছেও আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন এই অভিনেতা।

তবে কখনো নায়ক তথা কেন্দ্রীয় চরিত্র হয়ে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে পারেননি। এবার সেই অপূর্ণতা ঘুচল। ‘আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন অভিনেতা। ১৪ আগস্ট মুক্তি পেয়ে দুই সপ্তাহের মধ্যেই এই বিপুল অংকের আয় করেছে সিনেমাটি।

ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী, এ পর্যন্ত ‘আওয়ারাপান ২’-এর আয় ২০১ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে প্রথম সপ্তাহেই আয় হয়েছে ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয়ের হার কমেছে বেশ। সামনে আর বেশিদূর এগোনোর সম্ভাবনা নেই, কারণ বুধবার (২৬ আগস্ট) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ‘টক্সিক’। সেটা নিয়ে দর্শকের বিপুল আগ্রহ।

সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’। ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বাজেটের দ্বিগুণের বেশি আয় করেছে। এতে দীর্ঘদিন পর ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন গতি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘আওয়ারাপান ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা ও রুখসার রেহমানসহ অনেকে।

প্রসঙ্গত, ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ সিনেমাটি বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপিরও বেশি আয় করেছিল। তবে সে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। হাশমি মূলত এতে খল চরিত্রে অভিনয় করেছেন।

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, লাশ উদ্ধার

প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

আপডেট সময় : ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬