দেশের বাজারে আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। তবে পাম অয়েলের দাম আগের মতোই রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খুচরা বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। এতদিন এ তেলের দাম ছিল ১৯৯ টাকা। ফলে ভোক্তাদের এখন প্রতি লিটারে আগের চেয়ে ৫ টাকা বেশি দিতে হবে।
























