ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার কার্গো এলএনজি কিনছে সরকার, দাম সর্বোচ্চ ২৮ ডলার

দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৩ দশমিক ৯৮ থেকে ২৮ দশমিক ০৩ ডলার দরে এসব এলএনজি কেনা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি কেনার প্রস্তাবগুলো কমিটির কাছে উপস্থাপন করে।

অনুমোদিত চার কার্গোর মধ্যে তিনটি ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) ১০৫(৩)(ক) বিধি অনুসারে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় কেনা হবে। অন্য কার্গোটি সরকার-টু-সরকার ব্যবস্থায় সৌদি আরবের আরামকোর ট্রেডিং শাখা থেকে কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চার কার্গো এলএনজি কিনছে সরকার, দাম সর্বোচ্চ ২৮ ডলার

আপডেট সময় : ০৫:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬