ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে এসব হামলা শুরু হয়। নাবাতিয়েহ, আরব সালিম, নাবাতিয়েহ আল-ফাওকা ও কাফর রেমান এলাকায় এসব হামলা চালানো হয়।

আরব সালিমে একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে দুই নারী নিহত এবং ছয়জন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরাইলি বিমান হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।

নাবাতিয়েহ শহরেও হামলা চালানো হয়। এতে লেবাননের এক সংসদ সদস্যের ভাইয়ের মালিকানাধীন একটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে যায় এবং আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

কাফর রেমানে হামলায় শহরটির প্রয়াত সাবেক মেয়রের বাড়ি ধ্বংস হয়েছে। আহত পাঁচজনকে নাবাতিয়েহের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

এ ছাড়া নাবাতিয়েহ শহরের সাইয়্যিদা মাসুমা গার্ডেনেও হামলা চালানো হয়েছে। আগের দিন হামলায় ক্ষতিগ্রস্ত পৌর পার্কটির অবশিষ্ট অংশও এই হামলায় ধ্বংস হয়ে যায়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন পাঠানোর জবাবেই এসব হামলা চালানো হয়েছে। ইসরাইল এই ঘটনাকে ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।

গত মার্চে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর থেকে লেবাননে ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। লেবাননের হিসাবে, এসব হামলায় ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইলি বাহিনী এখনো লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার গভীর একটি স্বঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’-এ অবস্থান করছে।

গত জুনে বৃহত্তর সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হওয়ার পর হামলার সংখ্যা কিছুটা কমেছে। একই মাসে তেল আবিব ও বৈরুত একটি কাঠামোগত চুক্তিও সই করে। তবে দক্ষিণ লেবাননে এখনো ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ এবং বেসামরিক স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটছে।

তথ্যসূত্র: আল জাজিরা

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের পুঁজিবাজার সচেতনতা বাড়াতে লংকাবাংলা ও এক্সিলেন্স বাংলাদেশের চুক্তি

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

আপডেট সময় : ০১:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬