ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে জমজমাট প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরকে ঘিরে সিলেট নগরীতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনার।

রাষ্ট্রপতির সফরের সার্বিক প্রস্তুতি ও সংবর্ধনা অনুষ্ঠানের অগ্রগতি জানাতে গত বৃহস্পতিবার বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তাঁর সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার প্রতিফলন ঘটানোর পরিকল্পনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে জমজমাট প্রস্তুতি

আপডেট সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬