ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের

এবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গত কাল রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্স ভবনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড. মুহাম্মদ আলীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেই বৈঠকে গৃহীত হয়েছে এ সিদ্ধান্ত।

বৈঠকে পাকিস্তানের সামরিক বাহিনীর পেশাদারিত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন অ্যাডমিরাল মুহম্মদ আলী। সেই সঙ্গে দুই দেশের সামরিক খাতের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে।

এছাড়া কৌশলগত সহযোগিতা, সেনা প্রশিক্ষণ, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ সমারিক মহড়া শুরুর ব্যাপারেও কথা হয়েছে ইন্দোনেশীয় নৌপ্রধানের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান একাধিক দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করছে। গত ৭ আগস্ট সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে মক্কা প্রতিরক্ষা জোট স্বাক্ষর করে পাকিস্তান। তারপর ২৮ আগস্ট মধ্যপ্রাচ্যের অপর দেশ কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি করে ইসলামাবাদ।

অর্থাৎ, ৭ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর— এই এক মাস ৭ দিনে সৌদি আরব, তুরস্ক, কুয়েত এবং ইন্দোনেশিয়া—চারটি দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান।

সূত্র : জিও নিউজ

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের

আপডেট সময় : ১২:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬