ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন ৬৫৫ কোটি টাকা

ফটোকার্ড ডাউনলোড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬২টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১১০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২১০১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৫৫ কোটি ৪২ লক্ষ ৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৫৬ কোটি ২০ লক্ষ ৯২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬২ কোম্পানির, বিপরীতে ৮০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা: মৃত্যুঝুঁকিতে চলছে চিকিৎসাসেবা

সূচকের উত্থানে লেনদেন ৬৫৫ কোটি টাকা

আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬