ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন ৭৪৭ কোটি টাকা

সূচকের উত্থানে লেনদেন ৭৪৭ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৯২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১১১৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ২১২১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৪৭ কোটি ৩৮ লক্ষ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ৪২ লক্ষ ৬ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৭ কোম্পানির, বিপরীতে ৬২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সূচকের উত্থানে লেনদেন ৭৪৭ কোটি টাকা

আপডেট সময় : ০৪:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬