ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

জার্মানির পশ্চিমাঞ্চলে স্পাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে পলিটিকো।

প্রতিবেদন অনুযায়ী, বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র বলেছেন, পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটির সম্প্রচারমাধ্যম এসডব্লিউআরকে জানিয়েছে, কয়েকটি বিমান নিয়ে একটি মহড়া চলার পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহড়ায় অংশ নেওয়া অন্য বিমানগুলোকে রামস্টেইন বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরাও ছুটে যান। আইফেলক্রাইস বিটবুর্গ-প্রুম জেলার দমকল ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

জেলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে।

তবে দুর্ঘটনার সঠিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইং এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভিন্ন সামরিক অভিযানে এসব বিমান ব্যবহৃত হয়।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে স্পাংডাহলেম বিমানঘাঁটির দক্ষিণে জেমার-রডট এলাকায় নিয়মিত প্রশিক্ষণ চলাকালে আরেকটি মার্কিন এফ-১৬ বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায়ও পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং সামান্য আহত হন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

আপডেট সময় : ১১:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬