ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। সফরের অংশ হিসেবে তিনি নিউইয়র্কের কুইন্সের ফার রকওয়ের একটি ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভা দারখেই তোরাহ পরিদর্শন করেন।

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘ওহেভ ইসরায়েল’ বা ‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার দেওয়া হয়।ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের প্রতি সমর্থনের জন্য পরিচিত মিলে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বলেও ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বক্তব্য দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। পরে প্রতিষ্ঠানটি থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে।

মিলের কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে তার শিক্ষার্থীদের সঙ্গে নাচের দৃশ্য দেখা গেছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

আপডেট সময় : ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬