পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক শাহাদাত হোসেন ৩০ লাখ ৮ হাজার ৯৩০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজারদরে ঘোষিত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।
























