ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ বছর পর সেই ওয়েম্বলিতে ফিরছে চেক প্রজাতন্ত্র

ইউরো ১৯৯৬-এর সেই স্মৃতি এখনও চেক প্রজাতন্ত্রের ফুটবল ইতিহাসে যেন জ্বলজ্বল করছে। ৩০ বছর আগে ওয়েম্বলির ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল দলটি। তিন দশক পর আবারও সেই ওয়েম্বলিতে ফিরছে চেকরা। নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

সেবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চেক প্রজাতন্ত্রকে খুব একটা হিসাবেই রাখা হয়নি। এমনকি দলের কয়েকজন খেলোয়াড় গ্রুপ পর্বের পরের ছুটিও আগেভাগে ঠিক করে রেখেছিলেন। ভ্লাদিমির শ্মিৎসার তো বিয়ের প্রস্তুতিও নিয়েছিলেন। অথচ জার্মানির কাছে ২-০ গোলে হার দিয়ে শুরু করেও ইতালিকে ২-১ গোলে হারায় চেকরা। রাশিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করে নাটকীয়ভাবে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা।

এরপর পর্তুগালের বিপক্ষে কারেল পোবোরস্কির অসাধারণ গোল এনে দেয় ১-০ ব্যবধানের জয়। সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে চেক প্রজাতন্ত্র। পাভেল নেদভেদ, প্যাট্রিক বার্গার ও পোবোরস্কিদের সেই দল তখন যেন স্বপ্নের মধ্যে ছিল। ফাইনালে বার্গারের পেনাল্টিতে ৫৯ মিনিটে এগিয়েও গিয়েছিল তারা।

তবে শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হয়নি। ১৪ মিনিট পর অলিভার বিয়েরহফ জার্মানিকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে তার গোলেই জার্মানি জয় পায়।

চেক প্রজাতন্ত্র এরপর ২০০৪ সালে ইউরোর সেমিফাইনাল এবং ২০১২ ও ২০২১ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে আলাদা দেশ হিসেবে ১৯৯৬ সালের পর আর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে যেতে পারেনি তারা।

আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬