পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির অন্যতম পরিচালক প্রতিষ্ঠান সোহা এন্টারপ্রাইজ কোম্পানিটির ২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত পূর্বঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে কোম্পানিটির ২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয় করেছে সোহা এন্টারপ্রাইজ।




















