ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রতি সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলোর ভালোলাগা বহু পুরনো। তবে এবার সেই মুগ্ধতাকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন এই সাবেক তারকা। মেলোর স্পষ্ট বক্তব্য, মেসিই ইতিহাসের সেরা: ফেলিপে মেলো এই সত্যটি আবারও প্রমাণ করলেন ফুটবল আঙিনায়। বুয়েনস আইরেসে আয়োজিত ‘২০২৬ ওলে সামিট’-এ অংশ নিয়ে তিনি মেসির অসামান্য ফুটবলের প্রশংসায় পঞ্চমুখ হন।

সম্মেলনের আলোচনায় নিজের সমৃদ্ধ ক্যারিয়ার, ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স এবং মেসির অসাধারণ ফুটবল নিয়ে কথা বলেন মেলো। পেলে ও জিকোকে সরাসরি খেলতে না দেখলেও ক্রিস্টিয়ানো রোনালদো, রোনালদিনহো, জিদান ও নেইমারদের যুগে মেসিকেই সবার ওপরে রেখেছেন তিনি। মেলো জানান, খেলা যখন কঠিন হয়ে পড়ে, তখন মেসি নিচে নেমে দলের জন্য সুযোগ তৈরি করেন। যে গুণ তাকে সম্পূর্ণ একজন ফুটবলারে পরিণত করেছে।

আরও পড়ুন

আর্জেন্টিনা ও আন্তর্জাতিক ফুটবলের সর্বশেষ খবর পড়ুন

আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভূয়সী প্রশংসা করলেও ব্রাজিল জাতীয় দল নিয়েও নিজের খোলামেলা চিন্তা উপস্থাপন করেন মেলো। বর্তমান কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত দক্ষতার সম্মান জানালেও তিনি মনে করেন ইতালিয়ান ধারার সঙ্গে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ফুটবলের বেশ তফাত রয়েছে। নরওয়ের বিপক্ষে জাতীয় দলের রক্ষণাত্মক মনোভাব দেখেও ক্ষোভ প্রকাশ করেন এই ব্রাজিলিয়ান বিশ্লেষক। এছাড়া নেইমার যদি চান, তবে নিজের শক্তিতেই জাতীয় দলে ফিরতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি।

ব্রাজিলিয়ান ফুটবলার হয়েও মেসির প্রতি তার ভালোবাসা লুকাননি মেলো। তার মতে, মেসির বিশ্বকাপ জয় অনেক ব্রাজিলিয়ান সমর্থকেরও চাওয়া ছিল। ফুটবল ক্যারিয়ার শেষে বর্তমানে মিডিয়া বিশ্লেষক ও ক্লাবের মালিক হিসেবে দায়িত্ব পালন করা ৪২ বছর বয়সী এই তারকা ভবিষ্যতে কোচিংয়েও আসতে চান। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন দেখা মেলো জানান, কোচ হিসেবে বোকা জুনিয়র্সকে দিয়ে নিজের নতুন ক্যারিয়ারের সূচনা করতে চান তিনি।

আপডেট সময় : ১২:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬