ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন ওহাজ আলী: ঢাকায় ভক্তদের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশে আসছেন ওহাজ আলী: ঢাকায় ভক্তদের মুখোমুখি হচ্ছেন ‘তেরে বিন’ তারকা

‘তেরে বিন’ নাটকের ‘মুরতাসিম’ চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে তুমুল পরিচিতি পাওয়া জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা বাংলাদেশে আসছেন ওহাজ আলী। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার পাশাপাশি একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন এই তারকা। তার এই সফরকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসুক ভাব তৈরি হয়েছে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসছেন ওহাজ আলী—এই খবরটি নিজের মুখে নিশ্চিত করেছেন অভিনেতা। বাংলাদেশি ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওতে তিনি বলেন, “হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর জন্য আমি রোমাঞ্চ বোধ করছি। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, গল্প করতে এবং সুন্দর কিছু মুহূর্ত কাটাতে আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না। দেখা হচ্ছে ইউনাইটেড কনভেনশন সেন্টারে।” আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই বিশেষ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, মূলত একটি এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে ঢাকায় পা রাখছেন ওহাজ আলী। মেলায় কেনাকাটা করা দর্শকদের মধ্য থেকে লটারি বা লাকি ড্রয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু বিজয়ী নির্বাচন করা হবে, যারা সরাসরি অভিনেতার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার এক অনন্য সুযোগ পাবেন। আয়োজকরা ভুয়া তথ্য এড়িয়ে কেবল অফিসিয়াল ঘোষণা অনুসরণের আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের বিনোদন জগতের অতি পরিচিত মুখ ওহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে মূল চরিত্রে অভিনয় শুরু করেন। এরপর ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’র মতো বহু জনপ্রিয় নাটকে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। বিশেষ করে ২০২১ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটের ‘জো বিছার গায়ে’ নাটকে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে তার অভিনয় সব মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। পরবর্তীতে ২০২২ সালের সুপারহিট নাটক ‘তেরে বিন’-এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

আপডেট সময় : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬