ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাবা শরিফে হামলার গুঞ্জন উড়িয়ে দিল সৌদি

কাবা শরিফে হামলার গুঞ্জন উড়িয়ে দিল সৌদি নিরাপত্তা বাহিনী

পবিত্র কাবা শরিফের চত্বরে এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তাবাহিনীর ধস্তাধস্তির ভিডিও ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া কাবা শরিফে হামলার গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছে সৌদি আরব সরকার। শুক্রবার দেশটির জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, কাবার ভেতর আত্মঘাতী হামলার দাবির কোনো সত্যতা বা ভিত্তি নেই।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কাঁধে কালো ব্যাগ থাকা এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা জাপটে ধরে মাটিতে শুইয়ে চেপে ধরছেন। এ ঘটনার পর সামাজিক মাধ্যম ও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে কাবার ভেতরে বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালানো হয়েছিল। এমনকি রুশ সংবাদমাধ্যম আরটি-ও এক প্রতিবেদনে আত্মঘাতী হামলার চেষ্টার দাবি করেছিল।

তবে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়, কাবা শরিফে হামলার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সেখানে সাধারণ পুণ্যার্থীদের হেনস্তা করছিলেন এবং অযাচিত আতঙ্ক সৃষ্টি করছিলেন। বিশৃঙ্খলা ঠেকাতেই নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত গ্রেপ্তার করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান এবং বিশ্ব মুসলিমের কিবলা কাবা শরিফের নিরাপত্তা বজায় রাখতে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকে। দেশটির সরকার সামাজিক মাধ্যমে ছড়ানো যেকোনো ধরনের গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে হুথিদের ওপর সেনা হামলা নিহত বা আহত ১৫৪০

কাবা শরিফে হামলার গুঞ্জন উড়িয়ে দিল সৌদি

আপডেট সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬