ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের কোচের পদ থেকে বরখাস্ত ভিনচেঞ্জো মনতেলা

ফটোকার্ড ডাউনলোড

টানা ব্যর্থতার খেসারত দিতে হলো ভিনচেঞ্জো মনতেলাকে। উয়েফা নেশনস লিগে একের পর এক হারে গতকাল তুরস্কের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ইতালিয়ান এই কোচ।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) লিখেছে, ‘প্রধান কোচের সঙ্গে আর চুক্তি চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

নেশনস লিগে ফ্রান্স ও বেলজিয়াম এবং ইতালির বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে তুরস্ক। চার ম্যাচে চার হার। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর কোচের পদে মনতেলার থাকা যে কঠিন ছিল সেটাই সত্যি হলো।

২০২৩ সালের সেপ্টেম্বরে তুরস্কের দায়িত্ব নেন মনতেলা। শুরুতে তার অধীনে সাফল্যের মুখও দেখে দল। ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখিয়েছিল তুরস্ক। তবে শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।=

ইন্টার মিলানের মিডফিল্ডার হাকান চালহানোলু, রিয়াল মাদ্রিদের আরদা গুলের ও জুভেন্টাসের ফরোয়ার্ড কেনান ইলদিজের মতো তারকা দলে থাকলেও সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি তুরস্ক। সর্বশেষ বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় তাদের। অর্জন বলতে শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারানো।

নেশনস লিগে আগামী ১২ নভেম্বর ঘরের মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে তুরস্ক। এরপর ১৫ নভেম্বর ফ্রান্সের মাঠে খেলবে দলটি।

এই দুই ম্যাচের আগেই নতুন কোচ খুঁজতে হবে তুরস্ক ফুটবল ফেডারেশনকে। 

জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

তুরস্কের কোচের পদ থেকে বরখাস্ত ভিনচেঞ্জো মনতেলা

আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬