ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

ইনজুরি টাইমে গোল খেয়ে টটেনহ্যামের বিপক্ষে জয়বঞ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ বছর পর কোনো মৌসুমে সবচেয়ে বাজে শুরু করল তারা। 

ম্যাচ শেষে ম্যানইউ কোচ মাইকেল ক্যারিক জানালেন, ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে দর্শকদের দুয়োধ্বনিতে মর্মাহত হয়েছেন তিনি। ছয় ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের পয়েন্ট ৬। ১৯৮৬ সালের পর থেকে ছয় ম্যাচ শেষে এটাই তাদের সর্বনিম্ন।

খেলা চলার সময় দর্শকরা দুয়োধ্বনি দিতে থাকে, শেষ বাঁশি বাজার পর তা আরও তীব্র হয়েছিল। ক্যারিক জানান, ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া হজম করা কঠিন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্যারিক বললেন, ‘অবশ্যই এটা কষ্ট দিচ্ছে। অনেক মর্মাহত আমি।’ তিনি আরও বললেন, ‘এর মধ্যে দিয়ে যাওয়াটা সুখকর নয়, কিন্তু কখনও কখনও এর মধ্য দিয়ে যেতেই হয়। এটাই তো বাস্তবতা, বুঝলেন। আসলে এর পেছনে ভালো উদ্দেশ্যই আছে, তাই আমি ব্যাপারটা বুঝতে পারি।’

মৌসুমের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ম্যাচ জয়ের পথে ছিল ইউনাইটেড। ব্রায়ান এমবেউমোর গোলে নির্ধারিত সময় শেষেও লিড ধরে রেখেছিল তারা। প্রথম গোলের কিছুক্ষণ পরই টটেনহ্যাম ১০ জনের দল হয়ে যায়। লুক শকে গুঁতো দিয়ে লাল কার্ড দেখেন বদলি খেলোয়াড় রদ্রিগো বেন্তানকুর। কিন্তু এই সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বরং ৯২তম মিনিটে ডমিনিক সোলাঙ্কেকে গোল উপহার দেয় তারা।

এনিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার ক্যারিকের দল স্টপেজ টাইমে গোল খেয়ে পয়েন্ট হারাল। এছাড়া গত মাসে ম্যানসিটির কাছে হেরে যাওয়া ম্যাচের পর দ্বিতীয়বার তারা ১০ জনের দলকে হারাতে ব্যর্থ হলো।

ক্যারিক বললেন, ‘এনিয়ে দুইবার, আমাদের বিপক্ষে শেষ দিকের গোলের কারণে দুটি জয় বঞ্চিত হলাম। একবার ভালো অবস্থানে গেলে অবশ্যই আমাদের ভালোভাবে ম্যাচ শেষ করতে হবে। এই জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন।’

জনপ্রিয় সংবাদ

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

আপডেট সময় : ০৩:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬