ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা

ইয়মেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি এ তথ্য জানায়।

এর কিছুক্ষণ আগে সানার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় সৌদি আরব নেতৃত্বাধীন জোট। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আমরান গভর্নরটের হার্ফ সুফিয়ান জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে অন্তত সাতবার বিমান হামলা চালানো হয়।

গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় হুথিরা। এতে দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর।

এরমধ্যেই হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলার ঘটনা ঘটল। সৌদি নেতৃত্বাধীন সর্বশেষ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এর আগে জোটের পক্ষ থেকে কঠোর জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

রিয়াদ বিমানবন্দরে গতকালের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।

এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে।

ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে করে বেসামরিক মানুষ বেশি হতাহত হচ্ছেন।

সূত্র: আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা

আপডেট সময় : ১১:০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬