ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের শেষ নিউজিল্যান্ড সফরের আগে কিভাবে প্রস্তুত হচ্ছেন কোহলি

ফটোকার্ড ডাউনলোড

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। ভারতের হয়ে এখন শুধু ওয়ানডে খেলে যাচ্ছেন বিরাট কোহলি।

তাই প্রতিটি সিরিজের আগে নিজেকে প্রস্তুত করে নেওয়াটা তার জন্য আরো গুরুত্বপূর্ণ।খেলায় ফেরার আগে নিজেকে ঝালিয়ে নিতে কোনো কিছুরই ঘাটতি রাখছেন না কোহলি। নিজের শেষ নিউজিল্যান্ড সফর সামনে রেখে নেটে ঘাম ঝরাচ্ছেন এই তারকা ব্যাটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করছেন কোহলি।

আগামী ৪ নভেম্বর শুরু হবে নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে সিরিজ। দু-এক দিনের মধ্যেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন তিনি।

যেহেতু খেলোয়াড় হিসেবে এটিই কোহলির শেষ নিউজিল্যান্ড সফর, তাই ওয়ানডে সিরিজে তার দিকে বেশি নজর থাকবে। বিশেষ করে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে কোহলি ও রোহিত শর্মার খেলা নিয়ে আলোচনা চলছে নিয়মিত।

এ বিষয়ে সম্প্রতি কথা বলেছেন নিউজিল্যান্ডের সহকারী কোচ জেমস প্যামেন্ট, যিনি মাসখানেক আগেও ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসে আট বছর ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার সময় রোহিতের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি।

কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্যামেন্ট বলেন, ‘আমার মনে হয়, সব বড় খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ যখন ঘনিয়ে আসে, তখন তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়। কখন সরে দাঁড়াতে চান, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারা অর্জন করেছেন।’

প্যামেন্ট আরো বলেন, ‘যদি তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ তাদের ক্যারিয়ারের একটি চূড়ান্ত লক্ষ্য, যেখানে তারা খেলতে চান, তাহলে তাদের সেই সুযোগ দেওয়া উচিত।

এরপর বিষয়টি হয়ে দাঁড়ায় পারফরম্যান্স ও দলের প্রতি অবদানের।’কোহলির পেশাদারত্বের প্রশংসা করে প্যামেন্ট বলেন, ‘আমি কখনো বিরাট কোহলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করিনি। তবে নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকাকালে কিংবা মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি। আমার চোখে, তিনি পেশাদারত্বের চূড়ান্ত উদাহরণ। এমন একজনকে আমি সব সময় নিজের দলে চাইব। কারণ তিনি সত্যিকার অর্থেই একজন আদর্শ পেশাদার খেলোয়াড়।’

নিউজিল্যান্ডে এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে শ্রেয়াস আইয়ারের দল।

জনপ্রিয় সংবাদ

নিজের শেষ নিউজিল্যান্ড সফরের আগে কিভাবে প্রস্তুত হচ্ছেন কোহলি

আপডেট সময় : ০২:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬