ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

ফটোকার্ড ডাউনলোড

ইন্টার মিলানের বিপক্ষে ডার্বির আগে ব্রাজিলের কিংবদন্তি কাকাকে এসি মিলান নিজেদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে। সান সিরো স্টেডিয়ামে এই সম্মান পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সাবেক এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

ম্যাচ শুরুর আগে কাকাকে মাঠে সম্মান জানানো হয়। মিলান সমর্থকেরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। যে স্টেডিয়ামে কেটেছে তার ক্যারিয়ারের সেরা বছরগুলো, সেখানে এই বিশেষ মুহূর্তে আবেগ সামলাতে তাকে বেশ কষ্ট করতে হয়েছে।

কাকা এখন পর্যন্ত মিলান ও ব্রাজিলের শেষ খেলোয়াড়, যিনি ব্যালন ডি’অর জিতেছেন। ২০০৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। সম্মান পাওয়ার পর সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, ‘সান সিরোতে মিলানের সব সমর্থকের মাঝে এলে আমার যে অনুভূতি হয়, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আজ আমার জন্য একটি বিশেষ দিন।’

রোসোনেরির হয়ে কাকা ৩০৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১০৪টি, করিয়েছেন ৮১টি। মিলানের সাফল্যের যুগে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ। ২০০৩-০৪ মৌসুমে মিলান সিরি আ জেতে। এরপর ২০০৬-০৭ মৌসুমে তার অবদানে তারা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। ২০০৭ সালে জেতে ফিফা ক্লাব বিশ্বকাপও।

২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিনি ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন। ২০০৭ সালের ব্যালন ডি’অরও তিনি জেতেন। সঙ্গে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার ও উয়েফা ক্লাব ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারও জেতেন।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, মিলানে ভবিষ্যতে আরও ব্রাজিলিয়ান প্রতিভা দেখতে চান কি না। জবাবে কাকা বলেন, ‘আমি সেরা ক্লাবগুলোতে ব্রাজিলিয়ানদের দেখতে পছন্দ করি। আমি আবার তাদের মিলানে দেখতে চাই! যা-ই হোক, আমি লুকা মদ্রিচকে অনেক পছন্দ করি। সে আমার বন্ধুও।

জনপ্রিয় সংবাদ

‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

আপডেট সময় : ১২:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬