ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার

ফটোকার্ড ডাউনলোড

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ৪ নভেম্বর গ্রস রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৬৩৮ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১৫১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ডলারে।

এর আগের দিন ৩ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল তিন হাজার ৬৪৩ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। বিপিএম-৬ অনুযায়ী ওই দিন রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৫৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার।

বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা অর্থই নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়। মোট মজুত থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে এ পরিমাণ নির্ধারণ করা হয়।

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার

আপডেট সময় : ১১:৪২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬