ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আথিয়ার জন্মদিনে রাহুল

ফটোকার্ড ডাউনলোড

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৩৪তম জন্মদিন উদযাপন করছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। বিশেষ এই দিনে স্বামী ও তারকা ক্রিকেটার কেএল রাহুলের কাছ থেকে পেয়েছেন এক আন্তরিক ও ভালোবাসাময় শুভেচ্ছা।

ইনস্টাগ্রামে আথিয়ার কয়েকটি একক ছবির পাশাপাশি একটি সুন্দর জুটির ছবি শেয়ার করে রাহুল লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয়তমা। তুমি আমার হৃদয়কে ভালোবাসায় এবং আমার জীবনকে অর্থবহ করে তোলো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ভালোবাসি।
২০১৯ সালের জানুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে আথিয়া শেঠি এবং কেএল রাহুলের প্রথম পরিচয় হয়। অল্পদিনেই তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। দীর্ঘ দিন প্রেম করার পর ২০২৩ সালে আথিয়ার বাবা সুনীল শেঠির খান্ডালার ফার্মহাউসে এক ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। গত বছর এই তারকা দম্পতির কোলজুড়ে আসে তাদের কন্যাসন্তান, যার নাম রাখা হয় এভারা বিপুল রাহুল।

চলচ্চিত্রের দুনিয়ায় ‘হিরো’ এবং ‘মুবারাকান’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত আথিয়া। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল দেবামিত্র বিসওয়াল পরিচালিত ‘মতিচুর চাকনাচুর’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। দুবাইয়ে কর্মরত ৩৬ বছর বয়সী পুষ্পিন্দর ত্যাগী এবং নিজের শহরে পাত্র খুঁজতে থাকা তরুণী অনিতার গল্প নিয়ে গড়ে উঠেছিল সিনেমাটির কাহিনী।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আথিয়ার জন্মদিনে রাহুল

আপডেট সময় : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬