ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু আর আইজেনকটের মধ্যে পার্থক্য কী, জানালেন ট্রাম্প

ফটোকার্ড ডাউনলোড

দখলদার ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকটের মধ্যে নীতিগত অবস্থানের খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার মতে, দুজনের নীতিই প্রায় একই রকম। তবে ইসরাইলের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে এখন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘নীতির দিক থেকে তারা দুজন প্রায় একই রকম। আইজেনকট আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে সেখানে কী ঘটছে, তা আমি এখনো দেখিনি। নিশ্চিতভাবেই এটি তার ও নেতানিয়াহুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাক, কী হয়।’

গত মাসে ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের আগে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। এরপরও আইজেনকট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা এড়িয়ে গেছেন।

নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরতে আইজেনকট মূলত সরকার পরিচালনার ধরনকে গুরুত্ব দিয়েছেন। তবে দুই নেতার মধ্যে নীতিগত বড় কোনো পার্থক্য এখনো স্পষ্ট করেননি তিনি।

আইজেনকট ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুর বিদায়ী জোটের তুলনায় তিনি আরও মধ্যপন্থী সরকার গঠন করতে চান।

আপডেট সময় : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬