সাইয়ের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেছেন, ‘সারা ভারতে খুঁজলেও তার মতো সীতা আর পাওয়া যাবে না।’সম্প্রতি তাদের আসন্ন ছবি ‘ওএম’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলেন ধানুশ। সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে এত আলোচনা ও সমালোচনা হচ্ছে কেন, তা বুঝতে পারছেন না বলে জানান অভিনেতা।
ধানুশ বলেন, ‘সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে এত শোরগোল হচ্ছে।
‘ওএম’ ছবিতে সাই পল্লবী সিবিআই কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করেছেন। অবৈধ রক্তচন্দন কাঠের ব্যবসার তদন্তের দায়িত্ব পান তিনি। ছবিতে ধানুশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মামুটিও। এই ছবিতে কঠিন একটি চরিত্র সাহসের সঙ্গে ফুটিয়ে তোলার জন্যও সাইয়ের প্রশংসা করেছেন ধানুশ।
অন্যদিকে নীতেশ তিওয়ারির দুই পর্বের ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে ইয়াশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। ছবিটির প্রথম পর্ব ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।