ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত এস্তোনিয়ার

ফটোকার্ড ডাউনলোড

ড্রোন নির্মাতা একটি প্রতিষ্ঠানে সন্দেহভাজন অন্তর্ঘাতমূলক হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করে আগামী ১ ডিসেম্বর থেকে দেশটির সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। রবিবার (১৫ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনা।

এস্তোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তালিনের উত্তরে ভিমসি এলাকায় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরে প্রতিষ্ঠানটির ভবনে বিস্ফোরণ ঘটানো ও আগুন দেওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ হামলার নির্দেশ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ দিয়েছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল বলেন, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো সীমান্ত পারাপারের সুযোগ ব্যবহার করে এস্তোনিয়ার মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

এ ধরনের ঝুঁকি কমাতে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্প ও সক্ষমতার ওপর হামলা যে গ্রহণযোগ্য নয়, সে বার্তাও দেওয়া হবে।এদিকে, এস্তোনিয়ার সীমান্ত বন্ধের পরিকল্পনার সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা রুশবিরোধী মনোভাবের আরেকটি উদাহরণ হবে।

তবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। অন্যদিকে, এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়াকে বুঝতে হবে যে এস্তোনিয়ার বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ডের পরিণতি রয়েছে। তবে সীমান্ত কত দিন বন্ধ থাকবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার বর্তমানে নারভা, লুহামা ও কোইদুলা—এই তিনটি সীমান্ত ক্রসিং চালু রয়েছে। এসব পথ দিয়ে পথচারী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত এস্তোনিয়ার

আপডেট সময় : ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬