ব্রাজিলের সংবাদমাধ্যম মেত্রোপোলেসের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা প্রথম এ খবর প্রকাশ করেন।
এরপর নেইমার আরো লিখেছেন, ‘আমার দল ইতিমধ্যে নিজেদের অবস্থান জানিয়েছে। কিন্তু এবার বিষয়টির চূড়ান্ত জবাব দিতে আমাকে নিজেই আসতে হলো। সবাইকে শুভেচ্ছা। এবার আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’
নেইমারের পাশাপাশি অভিযোগ অস্বীকার করেছেন ভার্জিনিয়ার প্রতিনিধিরাও। তার গণমাধ্যম দলের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ভার্জিনিয়া ফনসেকা প্রকাশিত তথ্যগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জন অস্বীকার করতে হচ্ছে ভার্জিনিয়াকে—এমন ঘটনা এবারই প্রথম নয়। কয়েক দিন আগেও আর্জেন্টাইন রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ানো হয়েছিল। অথচ প্রতিযোগিতা শেষ হওয়ামাত্র তিনি ব্রাজিল ছেড়ে চলে যান।’

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনা যখন চলছে, তখন নেইমারের জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দি তাদের তৃতীয় সন্তানের অপেক্ষায়। তাদের অনাগত সন্তানের নাম মারিয়াহ।
অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই ভার্জিনিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যমে নানা আলোচনা চলছে। ভার্জিনিয়া তার সাবেক স্বামী জে ফেলিপের কাছে ফিরে গেছেন এবং শিগগিরই তারা আবার বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
ব্রাজিলের খেলা থাকায় এই মুহূর্তে সিঙ্গাপুরে আছেন ভিনিসিয়ুস। আগামীকাল বিকেলে স্বাগতিকদের মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।



























